ওয়েব ডেস্ক; ২০ জুলাই : রাজ্যসভার চেয়ারম্যান সি.পি. রাধাকৃষ্ণণ রাজ্যসভার চেম্বারে নব নির্বাচিত/পুনর্নির্বাচিত ৯ জন সদস্যকে শপথবাক্য পাঠ করিয়েছেন। এঁদের মধ্যে ৩ জন পশ্চিমবঙ্গ থেকে এবং গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মেঘালয়, মিজোরাম ও রাজস্থান থেকে ১ জন নির্বাচিত হয়েছেন।

যাঁরা শপথবাক্য পাঠ করেছেন, তাঁরা হলেন- ডঃ মুকেশভাই জে রাথওয়া, পবন খেরা, মহেশ কেওয়াত, জেমস প্যাংসাং কংখাল সাংমা, খিয়াংতে লালতলুংকিমা, ডঃ সতীশ পুনিয়া, প্রকাশ চিক বরাইক, সুস্মিতা দেব এবং সুখেন্দু শেখর রায়। এই ৯ জনের মধ্যে ৫ জন হিন্দিতে, ২ জন বাংলায় এবং ২ জন ইংরেজিতে শপথবাক্য পাঠ করেছেন।