ওয়েব ডেস্ক; ২৮ মার্চ :  ২০২৪ লোকসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন কোনভাবেই নিরাপত্তা দিক থেকে ফাঁক রাখতে রাজি নন। আগামী ১৯ শে এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচন হতে চলেছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে । তার আগেই রাজ্যে বর্তমানে রয়েছে ১৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী কোচবিহারে ১৭ কোম্পানি, নয় কোম্পানি বাহিনী রয়েছে আলিপুরদুয়ারে, জলপাইগুড়িতে রয়েছে ১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া দার্জিলিঙে রয়েছে সাত কোম্পানি, উত্তর দিনাজপুরে ৭ এবং দক্ষিণ দিনাজপুরে রয়েছে চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাকি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের অন্যান্য জায়গায় মোতায়েন রয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের  তথ্য অনুযায়ী রাজ্যে এফএসটির সংখ্যা ৯৬৬ এবং এসএসটির সংখ্যা ১৭৫।
রাজ্যের লাইসেন্সসহ বন্দুকের সংখ্যা ৫২,১৫৭ টি ,  তার মধ্যে ৩১,০৯৪টি লাইসেন্স সহ বন্দুক জমা পড়েছে প্রশাসনের কাছে।
ইতিমধ্যেই সাত কোটি দু লক্ষ নগদ টাকা উদ্ধার করা হয়েছে, এবং বেআইনি মদ উদ্ধার করা হয়েছে ৩০ কোটি ৯৬ লক্ষ টাকার।