ওয়েব ডেস্ক; ৪ এপ্রিল : লোকসভা নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যে নির্বাচন কমিশন প্রতিনিয়ত একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছে। আইনশৃঙ্খলা ব্যবস্থা যাতে ঠিকঠাক থাকে তার জন্য দেশের প্রত্যেকটি রাজিব মুখ্য নির্বাচনী আধিকারিক কে নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশ পৌঁছে গেছে প্রত্যেকটি জেলা নির্বাচনী আধিকারিক এর কাছে।
এরা যে আইন শৃঙ্খলা ব্যবস্থায় ঠিকঠাকভাবে রাখার জন্য আন্তর্জাতিক, আন্ত রাজ্যে সীমান্তগুলির ওপর করা নজর রাখছে নির্বাচন কমিশন।
শুরু হয়েছে নাকা চেকিং। ইন্টারস্টেট এবং ইন্ট্রা স্টেট নাকা চেকিংকে হিসাব করলে এখনো পর্যন্ত সব মিলিয়ে ৭২৮ টি জায়গায় নাকা চেকিং চলছে। রাজ্যে ৫২০০০ এর বেশি লাইসেন্স বন্দুক রয়েছে, যার মধ্যে ৩৭১৫৭ টি বন্দুক ৩ এপ্রিল (শেষ খবর পাওয়া) পর্যন্ত জমা নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত ছয় লাখ ১৩ হাজার ৯৯৮ টি এমসিসি সমস্যা সমাধান করা হয়েছে।
কমিশন এবং বিভিন্ন সরকারি এজেন্সির করা নজরে এখনো পর্যন্ত সবমিলিয়ে প্রায় ১৭০ কোটি টাকা দামের জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে প্রায় ৯ কোটি টাকা হল নগদ, মদ উদ্ধার করা হয়েছে ৩৮ কোটি টাকার বেশি, ড্রাগ উদ্ধার হয়েছে ১৯ কোটি টাকার বেশি।
রাজ্যে বুধবার সকালে আসেন স্পেশাল জেনারেল অবজার্ভার আলোক সিনহা। রাজ্যে এসেই এখানকার আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর সাথে । রাজ্যে সার্বিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠান তিনি। সূত্র মারফত জানা গেছে, আগামী ৫ এপ্রিল রাজ্যে আসছেন রাজ্যে নির্বাচনের দায়িত্বে থাকা স্পেশাল পুলিশ অবজারভার।
