ওয়েব ডেস্ক; ১৯ আগস্ট: অর্থ মন্ত্রকের আওতাধীন আর্থিক পরিষেবা দপ্তর আয়োজিত দু’দিনের পিএসবি সম্মেলন শেষ হল। সেখানে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাদের পাশাপাশি আলোচনায় যোগ দেন সরকারী আধিকারিক ও বিশেষজ্ঞরা। ব্যাঙ্কিং এবং আর্থিক পরিষেবা ক্ষে্ত্রের বিকাশে পরবর্তী অধ্যায়ে প্রাসঙ্গিক পদক্ষেপের বিষয়টিই ছিল মূল আলোচ্য।

দ্বিতীয় দিনে মত বিনিময় হয় কৃষি ও বাগিচা পণ্য সংক্রান্ত মূল্য শৃঙ্খল পরিকাঠামো, অগ্রাধিকার ভিত্তিক ঋণদান এবং ক্রেডিট কার্ড বাণিজ্য পরিমন্ডলের নব রূপায়ন নিয়ে।

সমাপ্তি অধিবেশনে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন এই আলোচনায় উঠে আসা সমাধান সূত্র গুলির বাস্তব জগতে প্রয়োগের ওপর গুরুত্ব দেন। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে আগামী দিনের জন্য বিশে্ষভাবে প্রস্তুত হয়ে উঠতে হবে বলে তিনি মনে করিয়ে দেন। নবীন প্রজন্মের কাছে ব্যাঙ্কিং পরিষেবার দরজা আরও বেশি করে খুলে দেওয়ার লক্ষ্যে ২০২৬-এর দোসরা অক্টোবর থেকে যে বিশেষ অভিযান শুরু হচ্ছে, তাকে সফল করে তোলার ডাক দেন তিনি। তরুণ- তরুণীদের চাহিদা এবং প্রয়োজন বুঝে নেওয়ার জন্য ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের মাধ্যমে সমন্বিত উদ্যোগের পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী। এক্ষেত্রে হিসেবে ব্যাঙ্কিং ক্ষেত্রের প্রয়োজনীয় তথ্যাদি যুব প্রজন্মের হাতের নাগালে এনে দেওয়ার জন্য একটি অন লাইন পোর্টালের কথা ভাবা হচ্ছে।

অগ্রাধিকার ভিত্তিক ঋণদানের বিষয়টিতেও গুরুত্ব দেন অর্থমন্ত্রী। উপযুক্ত গ্রাহকরা যাতে এর সুযোগ পান এবং ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়- এই দুটি বিষয়ে নিশ্চিত করতে নিয়মিত নজরদারির পরামর্শ দিয়েছেন তিনি।

বিকশিত ভারত ২০৪৭- এর স্বপ্ন পূরণে এগিয়ে চলেছে দেশ। এক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক ও আর্তিক প্রতিষ্ঠানগুলির ভূমিকা অপরিসীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *