ওয়েব ডেস্ক; ২৬ জুন : আপনি লোকাল ট্রেনে চড়ে অন্তিম স্টেশনে নামছেন ? সমস্ত যাত্রী প্লাটফর্মে নেমে পড়েছে, কিন্তু ট্রেনের ভিতরে ফ্যানও চলছে আলোও জ্বলছে । এর ফলে বিদ্যুতের অপচয় হচ্ছে। যাত্রীদের কাছে অনুরোধ আপনারা দয়া করে ট্রেন থেকে নামার সময় ফ্যানের সুইচ বন্ধ করুন। দিনের বেলায় পর্যাপ্ত সূর্যালোক থাকলে আলোর সুইচ ও বন্ধ করুন । পূর্ব রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের উদ্দেশ্যে অনুরোধ, যে বিদ্যুৎ সংরক্ষণ কে গুরুত্ব দিন, সমস্ত যাত্রীরা ট্রেনে ভ্রমণ করার সময় বৈদ্যতিক শক্তির ব্যবহার সম্পর্কে সচেতন থাকুন। এই উদ্যোগের লক্ষ্য হল সামগ্রিক বৈদ্যতিক শক্তির অপব্যাবহার কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা। এই প্রচেষ্টাগুলি জন্য যাত্রীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈদ্যতিক শক্তি সংরক্ষণের জন্য যাত্রীদের সতর্কীকরণ :-
অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখুন: দিনের বেলায় যখন প্রাকৃতিক আলো পর্যাপ্ত, তখন অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখুন।
অতিরিক্ত পাখা বন্ধ রাখুন: অনেক সময় লক্ষ করা যাই যে ট্রেন এর সিট যাত্রীরা না থাকলেও ফ্যান গুলি চলছে তাই যেখানে সম্ভব, সেখানে পাখা বন্ধ রাখুন ।
ইলেকট্রনিক ডিভাইসগুলির সচেতন ব্যবহার: ট্রেনে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার সময় চার্জিং সম্পূর্ণ হয়ে গেলে চার্জার খুলে ফেলুন।
কৌশিক মিত্র, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, বলেছেন, ” বৈদ্যতিক শক্তি সংরক্ষণের জন্য যাত্রীদের ছোট, ছোট, সচেতন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে, একদিকে যেমন বৈদ্যতিক শক্তির খরচ কমানো যাবে তেমনি অপরদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে ৷ “
