ওয়েব ডেস্ক; ২ জুলাই : লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কলকাতায় ৩রা জুলাই পশ্চিমবঙ্গ বিধানসভার নব নির্বাচিত সদস্যদের জন্য একটি দুদিনের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন করবেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় সংসদ বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজেজু, রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

দুদিনের কর্মসূচিতে পরিষদীয় কাজকর্মের প্রধান প্রধান বিষয়গুলি নিয়ে একাধিক কার্যকরী অধিবেশনের পরিকল্পনা করা হয়েছে যেমন, ‘কীভাবে দক্ষ বিধায়ক হওয়া যায়, সদস্যদের রীতি-নীতি, আচরণ’, ‘প্রশ্নের মাধ্যমে কার্যকরী দায়িত্ব এবং বিধানসভায় অন্যান্য প্রক্রিয়াজাত উপকরণ’, ‘ভারতীয় সংসদে কমিটি ব্যবস্থা’, ‘প্রাইভেট মেম্বার বিল সহ পরিষদীয় প্রক্রিয়া’, ‘সংসদে অর্থ বিষয়ক কাজ এবং বাজেটের প্রক্রিয়া’ ‘সংসদীয় অধিকার ও নীতি’ এবং ‘ন্যাশনাল ই-বিধান অ্যাপ্লিকেশন (এনইভিএ)’। অধিবেশনগুলিতে পৌরোহিত্য করবেন এবং ভাষণ দেবেন সারাদেশের রাজ্য বিধানসভাগুলির অধ্যক্ষগণ, সংসদের সদস্যগণ, সংবিধান বিশেষজ্ঞগণ এবং বরিষ্ঠ সংসদ বিষয়ক আইনজীবীগণ। আশা করা হচ্ছে অনুষ্ঠানে ভাবনা-চিন্তা ভাগ করে নেওয়ার সুযোগের পাশাপাশি পরিষদীয় প্রক্রিয়া সংসদীয় প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক প্রশাসন সম্পর্কে অংশগ্রহণকারীদের বোঝাপড়া বৃদ্ধি পাবে।

কর্মসূচির শেষদিনে ৪ঠা জুলাই ২০২৬-এ পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি সমাপ্তি ভাষণ দেবেন বিধানসভার ঐতিহাসিক চেম্বারে। রাজ্য বিধানসভার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করেছে লোকসভার সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইন্সস্টিটিউট ফর ডেমোক্রেসিস (পিআরআইডিই)। এই কর্মসূচির উদ্দেশ্য নব নির্বাচিত সদস্যদের সংসদীয় ও পরিষদীয় কাজকর্মের বিভিন্ন দিক সম্পর্কে পরিচিত করা যেমন কমিটি ব্যবস্থা, আর্থিক পর্যবেক্ষণ, সংসদীয় অধিকার এবং নতুন ডিজিটাল উদ্যোগ। এতে বিধায়ক, অধ্যক্ষ এবং সংসদীয় বিশেষজ্ঞদের মধ্যে আলাপচারিতা এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ারও সুযোগ হবে।

(পি আই বি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *