ওয়েব ডেস্ক; ২১ মার্চ : শনিবার কলকাতা নাইট রাইডার্সের আইপিএল টি-২০ ম্যাচের পর ব্লু লাইন এবং গ্রিন লাইন-২-এ বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা করলো মেট্রো ।
স্মার্ট কার্ড, টোকেন এবং কাগজ ভিত্তিক QR টিকিট বিক্রির জন্য বুকিং কাউন্টারগুলি শুধুমাত্র ওল্ড এসপ্ল্যানেড মেট্রো স্টেশন এবং নিউ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে খোলা থাকবে।
এই বিশেষ পরিষেবাগুলির জন্য সাধারণ ভাড়ার পাশাপাশি প্রতি টিকিটের জন্য ১০/- টাকা সারচার্জ থাকবে।
রাত ১২:১৫ নাগাদ এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ, হাওড়া ময়দান এবং দক্ষিণেশ্বর পর্যন্ত বিশেষ ট্রেন পাওয়া যাবে।
