ওয়েব ডেস্ক; ১৮ মার্চ: গত ১৬ মার্চ দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে বর্ডার সীমান্ত চৌকি জয়ন্তীপুরের ৫ বাহিনীর বিএসএফের জাওয়ানরা সোনা চোরাচালানের চেষ্টাকে ব্যর্থ করে দেয় এবং এক ভারতীয় চোরাকারবারীকে ৯টি সোনার বিস্কুট সহ গ্রেফতার করে যার মোট ওজন ১.০৪৯ গ্রাম। মলদ্বারে লুকিয়ে বাংলাদেশ থেকে ভারত পাচারের চেষ্টা করছিলো। আটক সোনার আনুমানিক মূল্য ৬৯,২৭,৬২৪/- টাকা।
বিএসএফের মুখপাত্রের মতে, জয়ন্তীপুর সীমান্ত ফাঁড়ির সৈন্যরা সোনার সম্ভাব্য চোরাচালান সম্পর্কে বিএসএফ গোয়েন্দাদের কাছ থেকে অগ্রিম তথ্য পেয়েছিল। ১৬ মার্চ আনুমানিক সকাল ৬: ৪০ নাগাদ , সীমান্তে কর্তব্যরত জাওয়ানরা লক্ষ্য করে যে মেহেরুদ্দিন মালি নামে সন্দেহভাজন ব্যক্তি ছত্তিশঘরিয়া গ্রাম থেকে একটি ইম্প্রোভাইজড গেট দিয়ে আসছে। মেটাল ডিটেক্টরের সাহায্যে জওয়ানরা তল্লাশি করে মলদ্বারে ৯টি সোনার বিস্কুট উদ্ধার করে।
ধৃত পাচারকারীর পরিচয় মেহেরুদ্দিন মালি পিতা – রুমজান মালি, গ্রাম – জয়ন্তীপুর (ছত্তিসগড়িয়া), জেলা- উত্তর ২৪ পরগনা (পঃ বঃ), সীমান্ত বেড়ার সামনে।
আটক ব্যক্তি ও জব্দকৃত জিনিসপত্র শুল্ক বিভাগ, পেট্রাপোলে হস্তান্তর করা হবে।
