কলকাতা ; ২৫ জুন : ২৬শে জুন মহরমের ছুটি উপলক্ষে ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে পরিবর্তিত পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্লু লাইন

সপ্তাহের সাধারণ ২৬০টি পরিষেবার পরিবর্তে মোট ২১৬টি পরিষেবা চালানো হবে।

ইয়েলো লাইন

সপ্তাহের সাধারণ ১২০টি পরিষেবার পরিবর্তে মোট ৯২টি পরিষেবা চালানো হবে।

জয় হিন্দ বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত ৭টি সরাসরি পরিষেবার পরিবর্তে মাত্র ৪টি সরাসরি পরিষেবা পাওয়া যাবে।

গ্রিন লাইন

সপ্তাহের সাধারণ ২২৮টি পরিষেবার পরিবর্তে মোট ১৮৬টি পরিষেবা চালানো হবে। টার্মিনাল স্টেশনগুলো থেকে প্রথম এবং শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকবে।

উপরোক্ত দিনে পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনের ট্রেন পরিষেবায় কোনো পরিবর্তন হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *