ওয়েব ডেস্ক ; ১০ ডিসেম্বর : ক্যান্সার প্রতিরোধী তিনটি ওষুধ পুরোপুরি আমদানি শুল্ক-মুক্ত করল অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব দপ্তর। এই তিনটি ওষুধ হ’ল – ট্রাস্টুজুমাব ডেরুক্সটেকান, ওসিমেরটিনিব এবং ডুরভালুমাব।
২৩.০৭.২০২৪ তারিখে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এই তিনটি ক্যান্সার প্রতিরোধী ওষুধের জিএসটি-র হারও ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। সর্বোচ্চ পাইকারি মূল্য কমানোর জন্য ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলির কাছে আগেই নির্দেশিকা পাঠানো হয়েছিল।
লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় রসায়ন ও সার প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল।
