শুভাবরি ওয়েব ডেস্ক,২৩ এপ্রিল, কলকাতা:
গত ২১ এপ্রিল হাওড়ার শালকিয়ার ‘অমরদীপ সব পেয়েছির আসর’- এর মাঠে ‘শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র’ র দশম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল নাচ ও গানের পাশাপাশি জ্যোতিষ নিয়ে আলোচনা এবং গুণীজন সংবর্ধনা।
সঙ্গীত পরিবেশন করেন সংযুক্তা দে , ঝুমকি সেন ও অনির্বাণ সুর। নৃত্য পরিবেশন করে ‘সৃজন নৃত্য গোষ্ঠী’, ‘নিক্কণ গ্ৰুপ’, ‘গণেশা ড্যান্স অ্যাকাডেমি’ ও ‘বিভাস ড্যান্স গ্ৰুপ’।

আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল “রীতা ফাউন্ডেশন”। শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্রের কর্ণধার ড: নীলাদ্রি নারায়ণ বসু, জানান মায়ের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গকৃত করা “রীতা ফাউন্ডেশন” যাদের প্রথম এবং প্রধান কাজ হল ধর্মীয় স্থানগুলিকে সংস্কার করা। রীতা ফাউন্ডেশন এর কর্ণধার শ্রীযুক্ত সৌমেন্দ্রনাথ বসু জানান, মন্দির-মসজিদ-গির্জা যাই হোক না কেন আমরা সমস্ত ধর্মীয় স্থানগুলিকে সংস্কার করে নব রূপে ফিরিয়ে দেব, মায়ের এরকমই ইচ্ছা ছিল। তাই তার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে আমাদের এই প্রয়াস। এই প্রয়াসে সঙ্গে আছে ‘লক্ষী কনস্ট্রাকশনস’ এর কর্ণধার অমিত গুপ্ত।

যারা সরাসরি ড: নীলাদ্রি নারায়ন বসুর কাছে পৌঁছতে পারছেন না তাদের কথা মাথায় রেখে শ্রী গনেশ জ্যোতিষ কেন্দ্র আনতে চলেছে “গণেশা” অ্যাপ ও ওয়েবসাইট। সংস্থার কর্ণধার বৈদিক জ্যোতিষ বিশেষজ্ঞ ড: নীলাদ্রি নারায়ন বসু বলেন, সাধারণ মানুষের জীবনে জ্যোতিষের আলো ছড়িয়ে দিতে এই নতুন অ্যাপ এবং ওয়েবসাইট কাজ করবে। আগামী ২২ মে, বুদ্ধ পূর্ণিমার দিন থেকে এই অ্যাপ ও ওয়েবসাইট জনসাধারণের জন্য গুগল প্লে স্টোরে পাওয়া যাবে।