ওয়েব ডেস্ক ; ২৪ মে : শনিবার ২৫ শে মে রাজ্যে ষষ্ঠ দফা লোকসভা নির্বাচন। এ নির্বাচনে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং এডিআর প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের স্বঘোষিত হলফনামা বিশ্লেষণ করে বেশ কিছু তথ্য তুলে ধরল।
এই দফায় নির্বাচন হতে চলেছে বাঁকুড়া, বিষ্ণুপুর, ঘাটাল, ঝারগ্রাম, কাঁথি, মেদিনীপুর, পুরুলিয়া এবং তমলুক লোকসভা কেন্দ্রে।
৭৯ জন প্রার্থীর মধ্যে ২০ জন প্রার্থী নিজেদের বিরুদ্ধে থাকা ফৌজদারী মামলার কথা জানিয়েছেন।
এর মধ্যে ১৮ জন প্রার্থী নিজেরা ঘোষণা করেছেন যে তাদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।
একজন প্রার্থী ঘোষণা করেছেন তার বিরুদ্ধে হত্যার অভিযোগে ফৌজদারি মামলা রয়েছে ।
৭৯ জন প্রার্থীর মধ্যে একুশ জন প্রার্থীর সম্পদের পরিমাণ এক কোটি টাকার বেশি।
ষষ্ঠ দফায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাথাপিছু গড় সম্পদ এক কোটি সাতান্ন লক্ষ টাকার বেশি।
৪২ জন প্রার্থী তাদের হলফনামায় ঘোষণা করেছেন তাদের উচ্চ দায় বা লাইবিলিটিস রয়েছে।
২৮ জন প্রার্থী ঘোষণা করেছেন তাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। ৪৭ জন প্রার্থী জানিয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার বেশি। তিনজন প্রার্থীর ডিপ্লোমা রয়েছে এবং একজন প্রার্থী জানিয়েছেন তিনি শুধুমাত্র স্বাক্ষর।
২৫ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন ২১ জন প্রার্থী, ৪৩ জন প্রার্থী জানিয়েছেন তাদের বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে, ১৫ জন প্রার্থী জানিয়েছেন তাদের বয়স ৬১ থেকে ৮০ বছরের মধ্যে।
লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গে ৯ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
