ওয়েব ডেস্ক; ৪ ফেব্রুয়ারি : জিও পার্সি প্রকল্প চালুর পর থেকে এ পর্যন্ত ৪৯০টিরও বেশি পার্সি শিশুর জন্মগ্রহণে সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি, এই প্রকল্পের আওতায় পার্সি দম্পতিদের ৩৫.০৫ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পার্সি জনসংখ্যা কমতে থাকায় তাঁদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়। এছাড়া, নিয়মিত
কর্মশালারও আয়োজন করা হয়ে থাকে। পার্সি দম্পতিদের আবেদনপত্র পেশের সুবিধার্থে ২০২৪-এর অগাস্টে মন্ত্রকের পক্ষ থেকে মেডিক্যাল পোর্টাল চালু করা হয়।
রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেণ রিজিজু।
