ওয়েব ডেস্ক; ২০ অক্টোবর: মেট্রো যাত্রীদের সুবিধার জন্য সপ্তমী, অষ্টমী এবং নবমীতে 248টি পরিষেবা (124 UP এবং 124 DN) চালাবে । মেট্রো যাত্রীদের সুবিধার্থে দুপুর 12.55 থেকে পরেরদিন ভোর 5 মধ্যে পিক আওয়ারে, মেট্রো 6 – 7 মিনিটের ব্যবধানে উপলব্ধ হবে।

প্রথম পরিষেবা:
দমদম থেকে দক্ষিণেশ্বর দুপুর 12:55 টায়। 1 টায় দমদম থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর, গীতাঞ্জলি থেকে দমদম, শ্যামবাজার থেকে কবি সুভাষ।

শেষ পরিষেবা:
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ভোর 3:48 এ।

দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত, কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত ভোর 4 টে।