ওয়েব ডেস্ক, ৩১ জানুয়ারি : নিতি আয়োগ-এর প্রাক্তন ভাইস_চেয়ারম্যান অরবিন্দ পানাগরিয়াকে এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে বুধবার (৩১.১২.২০২৩) ষোড়শ অর্থ কমিশন গঠন করা হয়েছিল৷
এখন ভারতের রাষ্ট্রপতির অনুমোদনক্রমে কমিশনে নিম্নলিখিত সদস্যদের নিয়োগ করা হল৷
১। অজয় নারায়ণ ঝা, ১৫-তম অর্থ কমিশনের প্রাক্তন সদস্য এবং প্রাক্তন ব্যয় সচিব, পূর্ণ সময়ের সদস্য৷
২। অ্যানি জর্জ ম্যাথু, ব্যয় সংক্রান্ত দপ্তরে প্রাক্তন বিশেষ সচিব, পূর্ণ সময়ের সদস্য৷
৩। ডঃ নিরঞ্জন রাজাধ্যক্ষ, অর্থ গ্লোবাল-এর এক্সিকিউটিভ ডাইরেক্টর, পূর্ণ সময়ের সদস্য৷
৪। ডঃ সৌম্য কান্তি ঘোষ, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া-র গ্রুপ ইকনোমিক অ্যাডভাইসার, খণ্ডকালীন সদস্য৷
এই কমিশনের কর্মকালের শর্তাবলী ৩১-১২-২০২৩-এ প্রজ্ঞাপিত করা হয়৷
ষোড়শ অর্থকমিশন-কে ২০২৫-এর ৩১ অক্টোবরের মধ্যে তার সুপারিশ প্রস্তুত করতে অনুরোধ জানানো হয়েছে, এ জন্য ২০২৬-এর ১-লা এপ্রিল পর্যন্ত ৫ বছর সময় পর্বের জন্য কমিশন কাজ করবে৷
