ওয়েব ডেস্ক; ১১ মে : কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ সলিসিটর জেনারেল তুষার মেহতার ‘দ্য বেঞ্চ, দ্য বার অ্যান্ড দ্য বিজার অ্যান্ড দ্য লফুল অ্যান্ড দ্য অফুল’ বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেছেন। এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত সহ বিশিষ্ট বহু ব্যক্তি উপস্থিত ছিলেন।
ভাষণে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, সংবিধানের ৭৬ বছরের যাত্রায় গণতন্ত্রের ভিত আরও শক্তিশালী হয়েছে। বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় ব্যবস্থাপনায় সমৃদ্ধ এই দেশে ১৯৪৭ সালের পর থেকে কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভার মাধ্যমেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় পরিমার্জন হয়েছে। এই গণতন্ত্রে সংবিধান, দেশের মানুষ এবং বিচার বিভাগের নিজস্ব পরিসর রয়েছে। দেশের মানুষ প্রত্যয়ী যে, যাবতীয় অন্যায়ের প্রতিবিধান হবে সংবিধানের মাধ্যমে। প্রশাসন ও বিচার বিভাগের সমন্বয়ের মাধ্যমে গণতান্ত্রিক ভিত্তি আরও জোরদার হয়ে উঠছে।
তুষার মেহতার লেখা এই বইটিতে এই বিষয়গুলি সম্পর্কে গভীরভাবে আলোকপাত করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রী উল্লেখ করেছেন। আদালত কক্ষের নানা বিষয়কে আকর্ষণীভাবে তুলে ধরেছেন লেখক।