ওয়েব ডেস্ক; ২৯ জুন : দ্রুত, নির্ভরযোগ্য এবং সময়বদ্ধ ডেলিভারি সমাধান প্রদানের প্রতিশ্রুতিকে আরও জোরদার করতে, ইন্ডিয়া পোস্ট ১৭ই মার্চ, দেশব্যাপী একটি প্রিমিয়াম পরিষেবা চালু করেছে, যার নাম “২৪ স্পিড পোস্ট, ২৪ স্পিড পোস্ট পার্সেল এবং ৪জি স্পিড পোস্ট”। এই পরিষেবার মাধ্যমে ডাক ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ অগ্রাধিকারসহ নিশ্চিত ডেলিভারি, বিনামূল্যে ওটিপি-ভিত্তিক ডেলিভারি এবং এসএমএস অ্যালার্টের সুবিধা প্রদান করা হচ্ছে।
দ্রুত বর্ধনশীল এক্সপ্রেস লজিস্টিকস খাতে দপ্তরের উপস্থিতি আরও শক্তিশালী করার লক্ষ্যে, নির্ভরযোগ্য, দক্ষ এবং সময়বদ্ধ ডেলিভারি সমাধান প্রদর্শনের মাধ্যমে এই প্রিমিয়াম এক্সপ্রেস পরিষেবাগুলির প্রচারের জন্য আজ পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলের সিপিএমজি অশোক কুমার একটি বিশেষ মোবাইল থিয়েটার ভ্যান ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এই প্রচারণার অংশ হিসেবে, পশ্চিমবঙ্গ পোস্টা-১ সার্কেল ২৯শে জুন, থেকে একটি ৬০-দিনব্যাপী জনসচেতনতামূলক অভিযান শুরু করেছে। এই অভিযানে, স্থির প্রদর্শনী এবং অডিও-ভিজ্যুয়াল প্রচারমূলক বিষয়বস্তু সহ সজ্জিত দুটি বিশেষভাবে ব্র্যান্ড করা মোবাইল থিয়েটার ভ্যান, কলকাতা এবং এর সংলগ্ন অধিক জনসমাগমপূর্ণ গুরুত্বপূর্ণ স্থানগুলিতে ভ্রমণ করবে, যাতে এই উন্নত স্পিড পোস্ট পরিষেবাগুলি সম্পর্কে সচেতনতা তৈরি করা যায়।
পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলের সিপিএমজি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কলকাতা জিপিও থেকে মোবাইল থিয়েটার ভ্যানগুলির উদ্বোধন করেন।
