ওয়েব ডেস্ক; কলকাতা, ২০ নভেম্বর : সিম্বায়োসিস ইন্টারন্যাশনাল (ডিমড ইউনিভার্সিটি) (এসআইইউ), ২০২৫ সিম্বায়োসিস ল অ্যাডমিশন টেস্ট (এসএলএটি)-এ রেজিস্ট্রেশনের শেষ তারিখ ঘোষণা করেছে। এটি সিম্বায়োসিস-এর বিখ্যাত আইন প্রোগ্রামে ভর্তির প্রিমিয়ার প্রবেশিকা পরীক্ষা। হাজার হাজার প্রার্থী ভারতের সেরা আইন স্কুলের একটিতে স্থান পেতে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই প্রতিযোগিতামূলক প্রোগ্রামে ৩০০ আসন রয়েছে, সেখানের একটিতে আপনার স্থান সুরক্ষিত করার সুযোগ নিশ্চিত করুন। এসএলএটি পরীক্ষার জন্য ১৩ ডিসেম্বর (শুক্রবার) এবং ১৫ ডিসেম্বর (রবিবার), ২০২৪ তারিখ দুটি নির্ধারিত করা হয়েছে। তবে এটি সাধারণত মে মাসে হয়ে থাকে, সেখান থেকে সময়সূচী পরিবর্তন করা এবছর একটি উল্লেখযোগ্য পরিবর্তনকে চিহ্নিত করেছে৷ প্রার্থীরা ২২ নভেম্বর, ২০২৪-এর আগে অফিসিয়াল এসএলএটি ওয়েবসাইট, slat-test(ডট)org/ -এ গিয়ে নাম রেজিস্ট্রেশন করাতে পারেন। দুবার পরীক্ষা হবে, স্কোর বিবেচনা করা হবে দুটি পরীক্ষার সর্বোচ্চ স্কোর হিসেব করে।
চার দশকেরও বেশি সময় ধরে, পুনের সিম্বায়োসিস ল স্কুল (এসএলএস) লিগ্যাসি স্থাপন করে চলেছে, যা ন্যাশনাল ল ইউনিভার্সিটি (এনএলইউ) প্রতিষ্ঠার আগে থেকেই একে ভারতে আইনি শিক্ষাস্থানগুলির মধ্যে এগিয়ে রেখেছে। এটি জাতীয় এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই এর বিশিষ্ট প্লেসমেন্ট রেকর্ডের জন্য ব্যাপকভাবে স্বীকৃত এবং শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্বের জন্য গর্ব করে। এসএলএস পুনে ৫২ লাখ পার অ্যানামের একটি আন্তর্জাতিক প্লেসমেন্ট প্যাকেজ এবং ১৯.৫ লাখ পার অ্যানামের একটি দেশীয় প্যাকেজ অর্জন করেছে, যা আইনি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে একে শীর্ষ পছন্দ করে তোলে এবং এর খ্যাতি আরও বাড়িয়ে দেয়।
এসএলএটি ২০২৫-এর মূল তারিখ
- রেজিস্ট্রেশনের শেষ তারিখ: নভেম্বর ২২, ২০২৪ (শুক্রবার)
- অ্যাডমিট কার্ড উপলব্ধ: ডিসেম্বর ৩, ২০২৪ (মঙ্গলবার)
- ফলাফল ঘোষণা: ডিসেম্বর ২৬, ২০২৪ (বৃহস্পতিবার)
আগে সিম্বায়োসিস এন্ট্রান্স টেস্ট (সেট)-এর অংশ এসএলএটি, এখন সিম্বায়োসিস ল স্কুলের (এসএলএস) পুনে, হায়দ্রাবাদ, নয়ডা এবং নাগপুরের ক্যাম্পাসে ঢোকার একমাত্র এক্সক্লুসিভ পথ। সম্ভাব্য শিক্ষার্থীরা বি.এ সহ এলএল.বি (অনার্স), বি.বি.এ. এলএলবি (অনার্স), বি.এ. এলএল.বি, এবং বি.বি.এ. এলএল.বি. -এর মতো শীর্ষ স্নাতক প্রোগ্রামে অংশ নিতে আবেদন করতে পারেন।
পরীক্ষার সংক্রান্ত তথ্য
● পরীক্ষার মোড: কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (সিবিটি)
● সময়কাল: ৬০ মিনিট
● প্রশ্নের সংখ্যা: ৬০
● বিভাগ: লজিক্যাল রিজনিং, লিগ্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল রিজনিং, রিডিং কম্প্রিহেনশন এবং জেনারেল নলেজ
● ফি: প্রতি অ্যাটেম্ট-এর জন্য ২২৫০ টাকা; কলেজ নির্বাচনের জন্য প্রতি প্রোগ্রামে অতিরিক্ত ১০০০ টাকা
● স্কোরিং: কোন নেতিবাচক মার্কিং হবে না, এবং দুটি এটেম্পটের মধ্যে সেরাটি বেছে নেওয়া হবে।
আবেদন করতে, slat-test(dot)org-এ যান, রেজিস্ট্রেশন করুন এবং আবেদনের ধাপগুলি সম্পূর্ণ করুন। প্রার্থীদের অবশ্যই ২২ নভেম্বর, ২০২৪-এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে, কারণ ফর্ম জমা দেওয়ার পরে পরিবর্তন অনুমোদিত হবে না। এসআইইউ ভুল তথ্যের জন্য কোনো আবেদনকারীকে অযোগ্য ঘোষণা করার অধিকার সংরক্ষণ করে।
এই টাইমলাইন পরিবর্তন প্রার্থীদের যথেষ্ট প্রস্তুতির সময় দেয় এবং একটি উন্নত পরীক্ষার অভিজ্ঞতা দিতে এসআইইউ-এর প্রতিশ্রুতিকে দর্শায়।
