ওয়েব ডেস্ক; ১৫ জুন : বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের সীমা চৌকি ঘোজাডাঙ্গা, ১০২ ব্যাটালিয়নের জওয়ানরা উত্তর ২৪ পরগণার আন্তর্জাতিক সীমান্তে নগদ পাচারের প্রচেষ্টা ব্যর্থ করে একজন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে ২,৭২,০২০/- বাংলাদেশী টাকা সহ আটক করেছে। অভিযোগ তিনি এই বাংলাদেশী টাকা নিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আসার চেষ্টা করছিল।

বিএসএফ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১১জুন সীমা চৌকি ঘোজাডাঙ্গার জওয়ানরা পানিতর এলাকা থেকে সম্ভাব্য অনুপ্রবেশের বিষয়ে একটি সুনির্দিষ্ট তথ্য পায়। তথ্য পাওয়ার সাথে সাথে, জওয়ানরা অবিলম্বে সমস্ত পেট্রোলিং দল (এসিপি)কে সতর্ক করে এবং সন্দেহজনক এলাকায় বিশেষ দলও পাঠায়। টহল দেওয়ার সময় জওয়ানরা সন্দেহভাজন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে ধরে ফেলে। গ্রেফতারকৃত বাংলাদেশীকে তল্লাশি করলে তার কাছ থেকে ২,৭২,০২০/- বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়। এরপর সন্দেহভাজন অনুপ্রবেশকারীকে আরও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সীমান্ত চৌকি – ঘোজাডাঙ্গায় নিয়ে আসা হয়। যেখানে সে নিজেকে (বাংলাদেশী নাগরিক) শিমুল মিস্ত্রী, বাসিন্দা গ্রাম- মিস্ত্রিবাদি, জেলা- পিরোজপুর, ঢাকা, বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে।

ধৃত বাংলাদেশী অনুপ্রবেশকারী জিজ্ঞাসাবাদে জানায় যে সে ভোমরা (বাংলাদেশ) এ বসবাস করত, যেখানে একজন বাংলাদেশী দালাল তাকে ৬০০০/- বাংলাদেশী টাকার বিনিময়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার আশ্বাস দেয়। ১১জুন এক বাংলাদেশি দালালের সঙ্গে সে আন্তর্জাতিক সীমান্তের কাছে পৌঁছায় । যেখানে বাংলাদেশি দালাল তাকে ছেড়ে বাংলাদেশে ফিরে যায় । আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের দিকে যাওয়ার সময় বিএসএফের টহল দলের হাতে সে ধরা পড়ে।

ধৃত বাংলাদেশী অনুপ্রবেশকারী এবং আটক করা বাংলাদেশী টাকা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বসিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।