শুভাবরি ওয়েব ডেস্ক, ২৬ মার্চ, কলকাতা :আজ জনচেতনা মঞ্চ কলকাতার প্রাণ কেন্দ্রে লেনিন মূর্তি থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত বকেয়া ডিএ পরিশোধ, বেতন কমিশন গঠন, রাজ্য জুড়ে সম্প্রীতি বজায় রাখার দাবিতে শতাধিক সমর্থকদের নিয়ে মিছিল করে।
এতে উপস্থিত ছিলেন অভয়া মঞ্চের পক্ষে ডা: তমোনাশ চৌধুরী, ডা: সুবর্ণ গোস্বামী, ১২ জুলাই কমিটির পক্ষে সুমিত ভট্টাচার্য (সাধারণ সম্পাদক) এবং অন্যান্যরা।
কলেজ স্কোয়ার পৌঁছে উপস্থিত বক্তারা রাজ্য সরকারের সাম্প্রতিক বদলির আদেশের নিন্দা জানিয়ে ডাঃ সুবর্ণ গোস্বামীকে দার্জিলিংয়ে বদলি করার নিন্দা করেন। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে ডা: সুবর্ণা গোস্বামীকে ৮টি বদলির মুখোমুখি হতে হয়েছে।
আজ আর জি কর ঘটনার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অভয়ার জন্য ন্যায়বিচার দাবিও করা হয়েছে।
