ওয়েব ডেস্ক; ৮ এপ্রিল ; দেবাঞ্জন দাস; কলকাতা : নির্বাচনের সমস্ত বিষয়ে স্বচ্ছ রাখা হবে বলে নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল। নির্বাচন প্রক্রিয়াকালে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থীরা যাতে সভা সহ অন্যান্য প্রচারের জন্য অনলাইনে আবেদনের জন্য সুবিধা পোর্টালের লঞ্চ করেছিল কমিশন । নির্বাচন ঘোষণা হয়েছিল গত ১৬ মার্চ এবং সেদিন থেকেই আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছিল সারা দেশ জুড়ে। তেমনই সারা দেশ জুড়ে সুবিধা পোর্টালে বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রার্থীরা তাদের আবেদন পত্র জমা দিতে শুরু করেছেন। এবার নির্বাচন কমিশন সেই আবেদন পত্রের পরিসংখ্যান দিল। যে কোন রাজ্য থেকে কত আবেদন এসেছে এখানে।
নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুসারে ৭ এপ্রিল শেষ খবর পাওয়া পর্যন্ত সব মিলিয়ে ৭৩ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে এই পোর্টালে। তার মধ্যে থেকে ৪৪,৬২৬ টি আবেদন এপ্রুভ করা হয়েছে। অন্যদিকে মোট জমা পড়া আবেদনের ১৫ শতাংশ আবেদনকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিজেক্ট করা হয়েছে, যার সংখ্যা প্রায় ১১,২০০ । শেষ খবর পাওয়া পর্যন্ত ১০৮১৯ টি আবেদন কে ডুবলিকেট বা ইনভ্যালিড হিসাবে ধরা হয়ে ক্যানসেল করা হয়েছে।
কমিশনের দেওয়া পরিসংখ্যানে সারা দেশের নিরিখে আবেদন করার শীর্ষে রয়েছে তামিলনাড়ু , তাদের আবেদনের সংখ্যা ২৩২৩৯। লিস্টে তার পরেই রয়েছে পশ্চিমবঙ্গ যেখানে আবেদনের সংখ্যা ১১ হাজার ৯৭৬, তৃতীয় নম্বরে আছে মধ্যপ্রদেশ ১০৬৩৬ । অন্যদিকে চন্ডিগড় ১৭ , লাক্ষাদ্বীপ ১৮ এবং মনিপুর ২০ টি আবেদনের সাথে এই লিস্টের সবচেয়ে নিচের দিকে রয়েছে।
নির্বাচন কমিশন সুবিধা পোর্টাল লঞ্চ করেছে আগে আসা আগে পাওয়ার ভিত্তিতে।
প্রার্থীরা কি কি বিষয়ে আবেদন করতে পারবেন এই পোর্টালে: হেলিকপ্টার/ হেলিপ্যাড, এয়ার বেলুন, টেম্পোরারি পার্টি অফিস, ভিডিও ভ্যান, ব্যানার, ফ্ল্যাগ, মাইক সহ গাড়ির ব্যবহার, গাড়ির আবেদন এছাড়াও মিছিল করার জন্য এই পোর্টালে আবেদন করতে পারবেন।
