শুভাবরি ওয়েব ডেস্ক, ৬ মার্চ , কলকাতা:
প্রবীনদের সাথে নবীনদের কিছুতেই মেলানো যাচ্ছিল না। বারবার নবীন-প্রবীণ এর একটা অলিখিত দ্বন্দ্ব উঠে এসেছিল রাজ্যের শাসকদলের মধ্যে। এবার রাজ্যসভার মনোনয়ন জমা দেওয়ার সময় ঠিক তেমনটিই যেন দেখা গেল।
রাজ্যসভায় তৃণমূলের পক্ষে প্রাক্তন আইপিএস রাজীব কুমার, আইনজীবী মানেকা গুরুস্বামী, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং রাজ্যের মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয় বৃহস্পতিবার বিধানসভায় এসে রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন জমা দিলেন। কিন্তু রাজনীতির অলিন্দে একটি ফিসফিসানি শোনা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক জীবনের সঙ্গী সুব্রত বক্সির নাম কেন মনোনয়নে পাঠানো হলো না!! উল্লেখ করা যেতে পারে, ২০২০ সালে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে সুব্রত বক্সি রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন।
বিরোধী পক্ষের এক্ষেত্রে টিপ্পনি, তাহলে কি প্রবীণ রাজনীতিবিদদের উচ্চপদ থেকে ছেঁটে ফেলার কাজ শুরু হয়ে গেল? আগামী বিধানসভা নির্বাচনে তাহলে কোন কোন প্রবীণ রাজনীতিবিদ এর নাম বাদ যাবে সেটিও একটা বড় প্রশ্ন হয় দেখা দিচ্ছে।
