ওয়েব ডেস্ক; ১৭ জানুয়ারি : ১৫ জানুয়ারী, বিএসএফ সেক্টর সদর দপ্তর, কলকাতা এবং বিজিবি সেক্টর সদর দপ্তর, খুলনার ৪৯ বিজিবি মধ্যস্ত বেনাপোল-পেট্রাপোল বিওপিতে সেক্টর কমান্ডার পর্যায়ের সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত। এই উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক সীমান্তের ব্যবস্থাপনা সচল ও সুনিশ্চিত করার জন্য উভয় বাহিনীর অটল প্রতিশ্রুতির প্রতিফলন ঘটায়।
সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেক্টর সদর দপ্তর বিএসএফ কলকাতার ডিআইজি তারণী কুমার এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেক্টর সদর দপ্তর বিজিবি খুলনার সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী। প্রতিনিধিদলটিতে উভয় বাহিনীর নিজ নিজ ব্যাটালিয়ন কমান্ডার এবং স্টাফ অফিসাররা ছিলেন।
বৈঠকে সীমান্ত এলাকায় উন্নয়ন প্রকল্প, একক সারি বেড়া (SRF) বাস্তবায়ন ও নির্মাণ, গবাদি পশু পাচার, মানব পাচার এবং অবৈধ অভিবাসীদের সহ সীমান্তবর্তী অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ সহ পারস্পরিক স্বার্থের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়।
বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্ত জনসংযোগ কর্মকর্তা বলেন, “এই উচ্চ পর্যায়ের বৈঠকগুলি ভারত ও বাংলাদেশের মধ্যে অটুট অংশীদারিত্বের সাক্ষ্য। উন্মুক্ত সংলাপ এবং সহযোগিতার মাধ্যমে, উভয় বাহিনী আন্তর্জাতিক সীমান্তের পবিত্রতা বজায় রাখার পাশাপাশি অভিন্ন উদ্বেগগুলি মোকাবেলা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিএসএফ বিশ্বস্ততার সাথে তার সীমান্ত রক্ষা এবং প্রতিবেশীদের সাথে সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে অবিচল।”
