ওয়েব ডেস্ক; ১৬ মে : গত ১২ মে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর প্রকাশিত সংশোধিত খসড়া তালিকায় ভারতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে, ইইউ-এর বাজারে অ্যাকুয়াকালচারজাত পণ্যের রপ্তানি অব্যাহত থাকবে। ইউরোপীয় কমিশনের ডেলিগেটেড রেগুলেশন, ২০২৩/৯০৫ অনুসারে ভারতের সম্মতিমূলক পদক্ষেপের ফলে এই সংশোধিত খসড়া তালিকা তৈরি করা হয়েছে। ইউরোপীয় কমিশন ১২ মে, ২০২৬ তারিখে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, যারা খাদ্য উৎপাদনকারী প্রাণীদের ক্ষেত্রে জীবাণু প্রতিরোধী ব্যবহারের ক্ষেত্রে ইইউ-এর বিধিনিষেধ মেনে চলার প্রমাণ দিয়েছে এমন দেশকেই সাম্প্রতিক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভারতের সামুদ্রিক খাদ্য রপ্তানির অন্যতম প্রধান গন্তব্য হল ইউরোপীয় ইউনিয়ন। ২০২৫-২৬ সালে ইউরোপীয় ইউনিয়ন ভারতের সামুদ্রিক খাদ্য রপ্তানির জন্য তৃতীয় বৃহত্তম বাজার হিসেবে উঠে এসেছে। এই অঞ্চলে রপ্তানিজাত পণ্যের সিংহভাগই ছিল খামারে উৎপাদিত চিংড়ি।
ভারত জলজ চাষ উৎপাদন এবং সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণে পশুচিকিৎসা সংক্রান্ত ওষুধ, জীবাণুনাশক ইত্যাদির গুণমান নিশ্চিতকরণ সম্পর্কিত ব্যবস্থা ক্রমশ উন্নত করেছে। বর্তমানে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রযুক্তিগত সম্পর্ক এই পদক্ষেপেরই ইতিবাচক ফল। সামুদ্রিক খাদ্যক্ষেত্র থেকে রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান তৈরি এবং বিদেশি মুদ্রা অর্জন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
