ওয়েব ডেস্ক; ২৫ আগস্ট: সোমবার ‘জন্মাষ্টমী’ উপলক্ষে সোমবার ২৬ আগস্ট মেট্রো ২৮৮টি দৈনিক পরিষেবার পরিবর্তে ব্লু লাইনে ২৩৪টি পরিষেবা চালাবে ।
সেই দিন যথারীতি রাত ১০:৪০ টায় কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে ব্লু লাইনে বিশেষ রাতের মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
গ্রীন লাইন-১: মেট্রো প্রতিদিন ১০৬ টি পরিষেবার পরিবর্তে ২৬ আগস্ট (সোমবার) গ্রীন লাইন-১-এ ৯০টি পরিষেবা চলবে।
গ্রীন লাইন-২: মেট্রো প্রতিদিন ১৩০টি পরিষেবার পরিবর্তে ২৬ আগস্ট (সোমবার) গ্রীন লাইন-২-এ ১২২টি পরিষেবা চালাবে।
ওই দিন পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে সাধারণ পরিষেবা পাওয়া যাবে।
