ওয়েব ডেস্ক; ১৩ জুলাই : মেট্রো যাত্রীদের জন্য সুখবর! জোকা এবং মাঝেরহাটের মধ্যে পার্পল লাইন মেট্রো পরিষেবা আবারও বৃদ্ধি পাচ্ছে।

যাত্রীদের চাহিদা মেটাতে, মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ ১৪ জুলাই (সোমবার) থেকে জোকা এবং মাঝেরহাট মেট্রো স্টেশনের মধ্যে পার্পল লাইনে মেট্রো পরিষেবা এবং পরিষেবার সময় বৃদ্ধি করতে চলেছে।

ওই দিন থেকে এই প্রান্তে মোট ৭২টি পরিষেবা প্রতি ২১ মিনিট (২৪ মিনিটের পরিবর্তে) পরিচালিত হবে। বর্তমানে, পার্পল লাইনে প্রতিদিন ৬২টি পরিষেবা পরিচালিত হচ্ছে। এই করিডোরে পরিষেবার সময়ও সকাল ৭:৫৭ থেকে রাত ৮:১৭ র পরিবর্তে সকাল ৭:৫৭ থেকে রাত ৮:৩২ পর্যন্ত বাড়বে ।

যথারীতি শনিবার এবং রবিবার কোনও পরিষেবা থাকবে না।

প্রথম পরিষেবা

মাজেরহাট থেকে: সকাল ৭:৫৭ (কোনও পরিবর্তন নেই)
জোকা থেকে: সকাল ৮ (কোনও পরিবর্তন নেই)

শেষ পরিষেবা
জোকা থেকে: রাত ৮:১৫ ,
মাজেরহাট থেকে: ৮:১৫ ।