ওয়েব ডেস্ক; ৩০ সেপ্টেম্বর: সোমবার ছুটির দিনে কেমন থাকবে মেট্রো পরিষেবা মেট্রো রেলওয়ে উত্তর-দক্ষিণ করিডোরে (ব্লু লাইন) ২৮৮টি দৈনিক পরিষেবার পরিবর্তে ২ অক্টোবর (সোমবার) ‘গান্ধী জয়ন্তী’ একটি জাতীয় ছুটির দিনে ২৩৪ টি পরিষেবা চালাবে। এই লাইনে প্রথম এবং শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।
গ্রিন লাইন:
মেট্রো ১০৬ টি দৈনিক পরিষেবার পরিবর্তে পূর্ব-পশ্চিম মেট্রোতে (গ্রীন লাইন) ৯০টি পরিষেবা চালাবে। এই লাইনে প্রথম এবং শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।
পার্পেল লাইন:
জোকা-তারাতলা লাইনে ওই দিন কোনও পরিষেবা পাওয়া যাবে না।
