কলকাতা; ১৪ আগস্ট: স্বাধীনতা দিবস উপলক্ষে মেট্রো রেল ব্লু এবং গ্রিন লাইনে পরিবর্তিত পরিষেবা চালাবে।
ব্লু লাইন
স্বাধীনতা দিবসে মেট্রো রেল ব্লু লাইনে ১৯৪টি পরিষেবা চালাবে।
প্রথম এবং শেষ মেট্রো পরিষেবার সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না।
গ্রিন লাইন
স্বাধীনতা দিবসে মেট্রো রেল গ্রিন লাইনে ১৪৮টি পরিষেবা চালাবে।
প্রথম এবং শেষ মেট্রো পরিষেবার সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না।
ইয়েলো লাইন
স্বাধীনতা দিবসে মেট্রো রেল ইয়েলো লাইনে স্বাভাবিক ৯২টি পরিষেবা চালাবে।
সেদিন পাঁচটি সরাসরি পরিষেবার পরিবর্তে জয় হিন্দ বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত চারটি সরাসরি পরিষেবা পাওয়া যাবে।
প্রথম এবং শেষ মেট্রো পরিষেবার সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না।
পার্পল লাইনে স্বাভাবিক মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
অরেঞ্জ লাইনে কোনো মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।