ওয়েব ডেস্ক; ৮ আগস্ট: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২ তম প্রয়াণ দিবস উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনা জেলা তথ্য সংস্কৃতি দপ্তরে আয়োজনে মঙ্গলবার সদর দপ্তর আলিপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কবিগুরুকে স্মরণ করা হয়। জেলা শাসক সুমিত গুপ্ত , সহ অন্যান্য আধিকারিক জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। তার পর মাইনরিটি ভবনে “স্মরণ বাইশে শ্রাবণ” শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কবিগুরুর রচিত গান, নাচ , কবিতার মাধ্যমে তার প্রয়াণ দিবস উদযাপন করা হলো।
এছাড়াও উপস্থিত ছিলেন আবৃত্তিকার শম্পা বটব্যাল, এই সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র বালিকা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।