ওয়েব ডেস্ক; ২০ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়সালার পবিত্র মন্দিরগুলিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যমণ্ডিত স্থানের তালিকাভুক্ত করায় সন্তোষ প্রকাশ করেছেন।

এক্স হ্যান্ডেলে ইউনেস্কোর একটি পোস্ট শেয়ার করে প্রধানমন্ত্রী বলেন:

“ভারতের জন্য আরও গর্বের মুহূর্ত!
হয়সালার পবিত্র মন্দিরগুলিকে বিশ্ব ঐতিহ্যমণ্ডিত স্থানের তালিকাভুক্ত করা হয়েছে। এই মন্দিরগুলির সৌন্দর্য ও সূক্ষ্ম কারুকাজ ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং আমাদের পূর্বপুরুষদের অনন্যসাধারণ কারুশিল্পের পরিচায়ক।”