ওয়েব ডেস্ক; ১৪ আগস্ট: স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে হর ঘর তিরঙ্গা অভিযানে তিরঙ্গা ব়্যালির আয়োজন করা হয় অসমারিক পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে। অসমারিক পরিবহণ মন্ত্রী কিঞ্জারাপু রাম মোহন নাইডু প্রতিমন্ত্রী মূরলীধর মহলের উপস্থিতিতিতে এই ব়্যালির সূচনা করেন। অসামরিক পরিবহণ মন্ত্রকের সচিব সমীর কুমার সিনহা এবং মন্ত্রকের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় মন্ত্রী ডিজিটাল ভিডিও ওয়ালের উদ্বোধন করেন। অভ্যাগতদের উপস্থিতিতে বন্দে মাতরম পরিবেশিত হয়, এরপর ব়্যালির সূচনা হয়।
ব়্যালিটি উড়ান ভবন থেকে রাজীব গান্ধী ভবনে অ্যাভিয়েশন পার্ক পর্যন্ত যায়। আধিকারিক এবং কর্মীরা তিরঙ্গা পতাকা হাতে নিয়ে এই পদযাত্রায় যোগ দেন। অনুষ্ঠানের শেষে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।
হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে এই তিরঙ্গা ব়্যালি আয়োজিত হচ্ছে। স্বাধীনতা দিবস উদযাপনে দেশবাসীকে উৎসাহিত করতে এর আয়োজন।
