শুভাবরি ওয়েব ডেস্ক, ১৫ মার্চ, কলকাতা:
আজ মাদ্রাসা সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীরা অবিলম্বে নিয়োগের দাবিতে হাজরা মোড়ে একটি প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করে।
পরে বিক্ষোভকারীদের পক্ষ থেকে নবীনচন্দ্র বেরার নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল সি.এম অফিস, আলিপুরে দেখা করতে যায়।
প্রতিবাদ বিক্ষোভে সংগঠনের পক্ষ থেকে নবীনচন্দ্র বেরা (রাজ্য সচিব), বেলাল সেখ, রণজিৎ খান, সেখ ইসমাইল, রেজাউল খায়ের, খেতনুল আরফিন প্রমুখ উপস্থিত ছিলেন।
