শুভাবরি ওয়েব ডেস্ক, ১৯ অক্টোবর, কলকাতা :
হসপিটাল থেকে বাড়িতে আসা বা বাড়ি থেকে হসপিটালে চিকিৎসার জন্য যাওয়া। এই সম্পূর্ণ আসা-যাওয়ার ঝুঁকি অনেক মানুষই আজকাল নিতে পারছেন না জনবলের অভাবে, সময়ের অভাবে। তাহলে কি চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে প্রবীণ নাগরিক অথবা সহায়হীন মানুষেরা মৃত্যুর দিকে এগিয়ে যাবে!!

রুদ্রাক্ষ ফাউন্ডেশন এই সব প্রশ্নের এবং সব সমস্যার সমাধানের জন্য নিয়ে এলো একা অ্যাপ এই অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই তারা বিভিন্ন হসপিটালে ডাক্তার দেখানো থেকে শুরু করে এডমিশন, অ্যাম্বুলেন্স পরিষেবা অথবা যারা এনআরআই রয়েছেন তারা টিকিটের সুবিধা, থাকার বন্দোবস্ত করে দেওয়া এবং ভিসা পেতে সাহায্য করা এই সবকিছু পেয়ে যাবেন। শুধু রেজিস্ট্রেশন করতে হবে, তারপর নিজের এবং নিজের পরিবারের স্বাস্থ্যের পরিষেবাটি নিজহাতে সম্পন্ন করে ফেলতে হবে।

কলকাতার রোটারি সদনে জেনেসিস হাসপাতালের কর্ণধার ডঃ পূর্ণেন্দু রায় এবং রোটারিয়ান অমিতাভ মুখোপাধ্যায়ের উপস্থিতিতে রুদ্রাক্ষ ফাউন্ডেশন এর দুই কর্ণধার অভিষেক কুন্ডু এবং ডা: মৌমিতা কুন্ডু জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে তারা লক্ষ্য করেছেন যে সাধারণ মানুষ সময়মতো চিকিৎসা পরিষেবা পেতে অনেক রকম বিপদের সম্মুখীন হন। ‘হেকা অ্যাপ’ তাই তারা তৈরি করেছেন সমস্ত নাগরিকদের জন্য।

যদিও ডক্টর রায় এবং রোটারিয়ান অমিতাভ মুখোপাধ্যায় তাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে এই অ্যাপের বেশ কিছু অসুবিধাকে তুলে ধরেছেন এবং তারা আশা প্রকাশ করেছেন, এই সমস্ত গুলোই কাজ করতে গিয়ে ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং মানব সেবায় ‘হেকা’ একটি বিশিষ্ট পরিচয় হয়ে উঠবে।

এই সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট রোটারিয়ান অঞ্জন বেহেরা উপস্থিত থেকে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে সাহায্য করেছেন।