ওয়েব ডেস্ক; ১৫ জুলাই: গত ১২ জুলাই সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনে, একজন অন-ডিউটি RPF কর্মীরা একটি রুটিন চেক করার সময় বুকিং কাউন্টারের কাছে একটি মানিব্যাগ খুঁজে পান৷ এই মানিব্যাগের কোনো দাবিদার খুঁজে না পেয়ে, তিনি স্টেশন মাস্টারের অফিসে জমা দেন।
তারপরে, স্টেশন মাস্টার বারবার ঘোষণা করেন মানিব্যাগের মালিককে স্টেশন মাস্টারের অফিস থেকে সংগ্রহ করার জন্য। তাতে কিছু মূল্যবান জিনিস ছিল।
একজন যাত্রী স্টেশন মাস্টারের অফিসে এসে মানিব্যাগের মালিকানা দাবি করেন। যথাযথ যাচাই করে এবং সমস্ত নিয়ম মেনে উদ্ধারকৃত মানিব্যাগটি তার হাতে তুলে দেওয়া হয়।
