ওয়েব ডেস্ক; ২০ জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ১৬তম অর্থ কমিশনের জন্য ৩টি পদ সৃষ্টিতে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ২টি যুগ্মসচিব এবং একটি অর্থনৈতিক উপদেষ্টার পদ রয়েছে। সংবিধানের ধারা ২৮০ মেনে ৩১ ডিসেম্বর, ২০২৩-এ এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।

কমিশনের কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে এই নতুন পদাধিকারীরা সহায়তা করবেন। ইতিমধ্যেই কমিশন নিজের ক্ষমতাবলে অন্যান্য পদ সৃষ্টির কাজ সম্পন্ন করেছে।