ওয়েব ডেস্ক; ২৪ জুলাই: আয়কর দফতরের আধিকারিক ও কর্মীবৃন্দ শহরে ১৬৪ তম আয়কর দিবস যথাযথ সম্মান এবং মর্যাদার সঙ্গে উদযাপন করলেন । এই উপলক্ষে কলকাতার আয়কর দফতরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় । পশ্চিমবঙ্গ এবং সিকিমের আয়কর বিভাগের প্রিন্সিপাল চীফ কমিশনার শ্রীমতী স্মিতা শ্রীবাস্তব সকালে কলকাতার আয়কর দফতর থেকে এই দিবস উদযাপনের অঙ্গ হিসেবে একটি পদযাত্রার সূচনা করেন । বহু সংখ্যায় আয়কর আধিকারিক এবং কর্মীবৃন্দ এতে যোগ দেন ।
পদযাত্রাটি ব্যাম্বু ভিলা-আয়কর দফতরে শেষ হয় । এরপর, একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করা হয় । ‘চেয়ারম্যানের বক্তব্য’ সংক্রান্ত সংবাদ প্রদর্শন ছাড়াও স্বাস্য্জ সচেতনতা কর্মসূচির মধ্যে আলোচনাচক্র ছিল যার বিষয়-আপনি আপনার কিডনিকে জানুন। এই বিষয়ে ডাক্তার প্রতীম সেনগুপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন । এছাড়াও করদাতাদের সঙ্গে একটি আলাপচারিতার আয়োজন করা হয় । অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ওপেন হাউস ক্যুইজ, প্রহসন, সঙ্গীত ও নৃত্যেরও আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন শ্রীমতী শ্রীবাস্তব ছাড়াও পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলের আয়কর দফতরের মহা নির্দেশক শ্রী রাজীব মেহরোত্রা এবং আয়কর ভবনের অন্য পদস্থ আধিকারিকরা ।
