ওয়েব ডেস্ক; ২০ এপ্রিল : গত ১৯ এপ্রিল রাজ্যে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হল। আলিপুরদুয়ার , জলপাইগুড়ি এবং কোচবিহার এই তিন কেন্দ্রে প্রথম দফায় সব মিলিয়ে ৮১.৯১ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্র অনুযায়ী যদি দেখতে চাই তাহলে আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৭৯.৭৬ শতাংশ। জলপাইগুড়িতে এবার ভোট পড়েছে ৮৩.৬৬ শতাংশ, এবং কোচবিহারে ভোট পড়েছে ৮২.১৭ শতাংশ।
অন্যদিকে বিগত লোকসভা নির্বাচনের দিকে তাকালেই ২০১৯ সালে আলিপুরদুয়ারে ৮৩.৭৯ শতাংশ ভোট পড়েছে, জলপাইগুড়িতে ভোট পড়েছিল ৮৬.৫১ শতাংশ, অন্যদিকে কোচবিহারে ৮৪.০৮ শতাংশ।
বস্তুত দেখাই যাচ্ছে ২০১৯ সাল থেকে ২০২৪ সালে এই তিন কেন্দ্রে ভোট দানের হার কিন্তু নিম্নমুখী। যেমন আলিপুরদুয়ারে ৪.০৩ শতাংশ কম ভোট পড়েছে। জলপাইগুড়িতে ২.৮৫ শতাংশ কম ভোট পড়েছে এবং কোচবিহারে ১.৯১ শতাংশ কম ভোট পরেছে এ বছর।
১৯শে এপ্রিল এই তিন কেন্দ্রে সকাল নটা পর্যন্ত ভোটদানের হার ১৪ থেকে ১৫ শতাংশ কাছাকাছি ঘোরাফেরা করছিল। সকাল ১১টার সময় এই ভোটদানের হার ৩০ শতাংশের বেশি চলে গেছিল। দুপুর একটার সময় এই তিন কেন্দ্রে গড় ভোটের হার ছুঁয়ে গিয়েছিল ৫০ শতাংশের বেশি। বিকেল পাঁচটার সময় এই তিন কেন্দ্রের গড় ভোটের হার ৭৭.৫৭ শতাংশ ছিল।
২০১৯ সালে লোকসভা নির্বাচনের নিরিখে যদি ২০২৪ সালের লোকসভার নির্বাচনকে ধরা হয় তাহলে এই তিন কেন্দ্রের মধ্যে আলিপুরদুয়ারে সবচেয়ে বেশি কম ভোট পড়ার ব্যবধান রয়েছে। ২০১৯ এবং ২০১৪ এই দুই লোকসভা নির্বাচনের আলিপুরদুয়ারে ব্যবধান ৪.০৩ শতাংশ।
