ওয়েব ডেস্ক ; ২৬ মে : জাতীয় তাপবিদ্যুৎ নিগম অর্থাৎ এনটিপিসি ২০২৩-২৪ অর্থবছরে মোট ৪২২ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের নজির সৃষ্টি করেছে। এর আগের অর্থবছরে অর্থাৎ ২০২২-২৩ সালে এনটিপিসি-র বিদ্যুৎ উৎপাদনের মাত্রা ছিল ৩৯৯ বিলিয়ন ইউনিট। সেই অর্থে আলোচ্য বছরে বিদ্যুৎ উৎপাদনের হার বৃদ্ধি পেয়েছে ৬ শতাংশ।

এই তথ্য প্রকাশিত হয়েছে সংস্থার বার্ষিক ফলাফল সম্পর্কিত এক প্রতিবেদনে।

প্রতিবেদনে আরও প্রকাশ যে ২০২৩-২৪ অর্থবছরে এনটিপিসি-র মোট আয় হয়েছে ১,৮১,১৬৬ কোটি টাকা। এর আগের অর্থবছরে অর্থাৎ ২০২২-২৩ সালে এনটিপিসি-র আয়ের মাত্রা ছিল ১,৭৭,৯৭৭ কোটি টাকা।