ওয়েব ডেস্ক; ৩০ এপ্রিল : ২০২৪-২৫ এ ২ হাজার ৭০৭ কোটিরও বেশি আধার যাচাইয়ের কাজ হয়েছে। শুধুমাত্র মার্চ মাসেই ২৪৭ কোটি আধার যাচাই হয়েছে।
ডিজিটাল অর্থনীতির প্রসারে আধার একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাঙ্ক, টেলিযোগাযোগ এবং সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম।
এখনও পর্যন্ত ১৪ হাজার ৮০০-রও বেশি আধার যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। ইউআইডিএআই – এর মুখাবয়ব যাচাই ব্যবস্থাপনার আওতায় আসছেন আরও বেশি মানুষ। মার্চ মাসে ১৫ কোটিরও বেশি আধার যাচাইয়ের ক্ষেত্রে এই প্রণালী ব্যবহার করা হয়েছে। মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি মিলিয়ে ১০০টিরও বেশি প্রতিষ্ঠান মুখাবয়ব-ভিত্তিক আধার যাচাই ব্যবস্থাপনা কাজে লাগাচ্ছে।
জনপ্রশাসনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিতে ২১ এপ্রিল ইউআইডিএআই’কে প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
আধার – ই-কেওয়াইসি পরিষেবা গ্রাহকদের সুবিধা করে দেওয়ার পাশাপাশি ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে ‘ইজ অফ ডুয়িং বিজনেস’ – এর বিষয়টিও জোরদার করছে। এ বছর মার্চ মাসে ই-কেওয়াইসি প্রণালী ব্যবহার করেছেন ৪৪.৬৩ কোটিরও বেশি মানুষ। ৩১ মার্চ পর্যন্ত ই-কেওয়াইসি ব্যবস্থাপনার আওতায় সুবিধা নিয়েছেন ৪৪.৬৩ কোটি মানুষ। ঐ মাসেই ২০ লক্ষ নতুন আধার নম্বরের সূচনা হয়েছে এবং ১.৯১ কোটি আধার পুনর্মাজিত হয়েছে।
