ওয়েব ডেস্ক; ২৭ ফেব্রুয়ারি : ১৯৮৬-৮৭ সালকে ভিত্তিবর্ষ ধরে কৃষি এবং গ্রামাঞ্চলের শ্রমিকদের জন্য সর্বভারতীয় গ্রাহক মূল্যসূচক প্রকাশিত হয়েছে। এই সূচক অনুযায়ী, কৃষি শ্রমিকদের সূচক ৪ পয়েন্ট কমে ১,৩১৬ এবং গ্রামাঞ্চলের শ্রমিকদের সূচক ৩ পয়েন্ট কমে ১,৩২৮-এ পৌঁছেছে। ২০২৪ এবং ২০২৫-এর জানুয়ারির মূল্যসূচক বিবেচনা করে ২০২৫ সালের কৃষি শ্রমিকদের মুদ্রাস্ফীতির হার রেকর্ড হয়েছে ৪.৬১ শতাংশ। ২০২৪ সালের জানুয়ারিতে যা ছিল ৭.৫২ শতাংশ। অন্যদিকে, গ্রামাঞ্চলের শ্রমিকদের মুদ্রাস্ফীতির হার ২০২৫-এর জানুয়ারিতে ৪.৭৩ শতাংশ রেকর্ড করা হয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে এর পরিমাণ ছিল ৭.৩৭ শতাংশ।
