ওয়েব ডেস্ক; ২৪ এপ্রিল : ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এরাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন হতে চলেছে। দক্ষিণ দিনাজপুরের ৭৩ কোম্পানি, উত্তর দিনাজপুরে ১১১ কোম্পানি, এবং দার্জিলিঙে ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকতে চলেছে এমনটাই খবর কমিশন সূত্রে। এছাড়া রাজ্য পুলিশের ১১ হাজারের বেশি বাহিনী থাকবে এই দফায়।
কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফায় দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট কেন্দ্র মিলিয়ে মোট ৫২৯৮ টি বুথের মধ্যে ১১৩৪ টি ক্রিটিকাল বুথ চিহ্নিত করেছে কমিশন।
সূত্র বলছে এই তিন লোকসভা কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি রায়গঞ্জে ক্রিটিকাল বুথ রয়েছে।
বৃহস্পতিবার কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী , ১লা মার্চ থেকে এখনো পর্যন্ত রাজ্যে ১৭ কোটি টাকার বেশি নগদ বাজেয়াপ্ত হয়েছে। বেআইনি মদ বাজেয়াপ্ত হয়েছে ৬৪ কোটি টাকার বেশি। সব মিলিয়ে বেআইনি জিনিসপত্র নিয়ে ২৬৪ কোটি টাকার বেশি বাজেয়াপ্ত হয়েছে।।