শুভাবরি ওয়েব ডেস্ক, ৬ ডিসেম্বর, কলকাতা:
আজ ভোরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপর দুইশো নব্বই কিলোগ্রাম গাঁজা সহ বেঙ্গল এস টি এফ এর হাতে গ্রেফতার চার পাচারকারী। বাজেয়াপ্ত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় তিরিশ লক্ষ টাকা।

  সূত্র মতে, খুব ভোরে বেলঘোরিয়া এক্সপ্রেস ওয়েতে বিমানবন্দর সিটি হোটেলের কাছে রাজ‌্যের বিশেষ টাস্ক ফোর্স একটি গোপন খবরের ভিত্তিতে  একটি ট্রাক আটক করে৷ তল্লাশি করে দেখা যায়, সাত ফুট গভীর কাঠামোতে গোপনে গাঁজা/গাঁজার মতো মাদক বহন করার জন্য দুর্বৃত্তরা কেবিনের জায়গা কারসাজি করে একটি গোপন চেম্বার তৈরি করেছে।  গোপন চেম্বারের ভিতরে পরীক্ষা করে  মোট ১৪৫টি প্লাস্টিকের পলি প্যাকেট পাওয়া গেছে।     
   জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা আরও জানায় যে তারা গত পাঁচ/ছয় বছর ধরে অবৈধ ব্যবসা করে আসছে। আটক ব্যক্তিরা সবাই বনগাঁর বাসিন্দা।

  এই বিষয়ে এসটিএফ ডব্লিউবি বিমানবন্দর থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ জমা দিয়েছে যার ভিত্তিতে এনডিপিএস-এর অধীনে একটি পুলিশ মামলা শুরু হয়েছে।