শুভাবরি ওয়েব ডেস্ক, ৬ নভেম্বর, কলকাতা:
আজ বেলা ২টো নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে ডিডি, বিডিএনপিসি এবং লেক টাউন থানার একটি যৌথ দল ভিআইপি রোড থেকে একটি ট্রাক আটক করে (রেজিস্ট্রেশন নং AS15AC5737)।
ট্রাকে তল্লাশি চালিয়ে, (I) ৪৫ কার্টুন বক্স POP POP ক্র্যাকার, (আলু বাজি) (ii) ৬৫ কার্টুন চকোলেট বোম (অবৈধ সাউন্ড ক্র্যাকার) সাকুল্যে মোট ওজন প্রায় ০৪ টন উদ্ধার করা হয়েছে। তিন অভিযুক্ত ব্যক্তি (১.) ইব্রাহিম খলিল ওরফে বাবলু (৩৯ বছর), (২.) দিলদার হুসেন (২২ বছর/ উভয়ই আসামের বারপেটা জেলার বাসিন্দা) এবং বারুইপুরের চম্পাহাটির নুরান মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে৷
এই ঘটনায় লেক টাউন থানায় (মামলা নং: ২৩৯/২৩ তারিখ ৬/১১/২৩) ধারা 188/285/286 IPC এবং 24 WB ফায়ার সার্ভিস আইন এবং 37 বায়ু (দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) আইন, ১৯৮১ মামলা রুজু করা হয়েছে।
