শুভাবরি ওয়েব ডেস্ক, ২৩ জুলাই, কলকাতা :
“তারামা মোশন পিকচারস” প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে শুভম দাস পরিচালিত বাংলা সিনেমা”পোড়া বাঁশি”র 60 Days celebration party অনুষ্ঠিত হয়ে গেলো। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনার পর বিশিষ্ট গুণীজনদের সাথে অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়।
উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু, অনসূয়া প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটির সম্প্রচারের দায়িত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রসাংবাদিক মৃত্যুঞ্জয় রায়।
