ওয়েব ডেস্ক; ১৭ মার্চ: পশ্চিমবঙ্গে ৪২ টি আসনে ২০২৪ এর লোকসভা সাধারণ নির্বাচন হতে চলেছে সাত দফায়। শনিবার সারা দেশে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন শুরু হবে ১৯ এপ্রিল চলবে ১ জুন পর্যন্ত। ভোট গণনা ৪ জুন।

১৯ এপ্রিল: কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার।
২৬ এপ্রিল : রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং।
৭ মে : মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ ।
১৩ মে : বহরমপুর, কষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দূর্গাপুর, আসানসোল, বীরভূম, বোলপুর।
২০ মে : শ্রীরামরপুর, ব্যারাকপুর, বনগাঁ , হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ।
২৫ মে: পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, ঘাটাল।
১ জুন : দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর।

পশ্চিমবঙ্গে মোট ভোটার ৭,৫৯,১৯,৮৯১ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৩,৮৫,৬৯,৬১০ জন, মহিলা ভোটার ৩,৭৩,৪৮,৫১১ জন, তৃতীয় লিঙ্গের রয়েছেন ১,৭৭০ ।
এছাড়াও সার্ভিস ভোটার আছেন ১,১৩,৮০৬ জন।
(পরিসংখ্যান গুলি ১৬ মার্চ পর্যন্ত তথ্য অনুযায়ী)