২৬ শে জুন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করায় নদীয়া জেলার সীমান্তবর্তী অঞ্চলে সীমান্ত সুরক্ষা বাহিনী কর্তৃক ১২ বাংলাদেশিকে গ্রেপ্তার করে । জানা যায় তারা বাংলাদেশের যশোর ও বাইগারঘাট জেলার বাসিন্দা। তাদের পরিচয় ১) রাজু ইসলাম, বয়স ১৯ বছর ,২) নূর মোহাম্মদ, বয়স ৬৫ বছর , ৩) জাহা নারা বেগম, বছর ৬০ বয়স , সাথে তার ০২ নাতি এবং ০২ নাতনী, ৪) ববলু হাসান,বয়স ১৮ বছর, ৫) মোহাম্মদ বাকার , বয়স ৭বছর , ৬) জাহিদা,বয়স ০৭ বছর, ৭) রিক্সোনা,বয়স০৩ বছর, ৮) ইব্রাহিম, বয়স ৩০ বছর , ০৯) রহিমা বেগম, বয়৪৬ বছর ,১০) সরমিন বেগম, বয়স ২৫ বছর , ১১)ইমান, বয়স ১০ বছর ,১২ ) সজন শেখ, বয়স৬০ বছর।
ঘটনাটি ০৮ব্যাটেলিয়ন সীমান্ত চৌকি ঝোড়পাড়ার, গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে সীমান্ত চৌকি ঝোড়পাড়ারজওয়ানরা তাদের এলাকায় একটি বিশেষ অভিযান চালায় । রাত্রি আনুমানিক আড়াইটা নাগাদ জওয়ানরা সীমান্তের রাস্তার কাছে কলা বাগানে ১৪ থেকে ১৫ জনের চলাচল লক্ষ হয় । জওয়ানরা তাদের থামতে বলে, কিন্তু তারা পালাতে চেষ্টা করে, তবে প্রস্তুতজওয়ানরা ১২ জনকে গ্রেপ্তার করে, যদিও তিন জন কলা বাগান ও অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
গ্রেফতার করে সীমান্ত চৌকি ঝোড়পাড়ায় নিয়ে আসার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তারা সবাই বাংলাদেশের বাসিন্দা এবং তারা বিভিন্ন সময়ে ভারতে এসেছে । তারা আরও বলেছে যে ,তারা সকলেই ভারতের বেঙ্গালুরুতে আবর্জনা তোলার কাজ করত। সেখানে পলাশ নামের একজন দালালের সাথে সাক্ষাত হয়, সে আমাদের সকলকে সীমান্ত অতিক্রম করার জন্য ১৫ থেকে ২০ হাজার টাকা নির্ধারণ করে এবং সবাই বেঙ্গালুরু থেকে পলাশ নামে ভারতীয় দালালের সঙ্গে এসেছিল কারণ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ যাবার জন্য ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের থানা ধনতলায় হস্তান্তর করা হয়েছে।
৮ ব্যাটেলিয়ন এর কমান্ডিং অফিসার বি মধুসূদন রাও বলেছেন যে সীমান্ত সুরক্ষা বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। যার কারণে অনুপ্রবেশকারী এবংদালালরা সমস্যার মুখোমুখি হচ্ছে এবং তাদের মধ্যে কয়েকজনকে ধরা হচ্ছে এবং আইন অনুসারে তাদের শাস্তিও দেওয়া হচ্ছে।
