ডিজিটাল; ১৬ জুলাই: পায়ে পায়ে ২৫। বালিগঞ্জ কসবা অঞ্চলের বসবাসকারী সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের শিক্ষার জন্য মানসম্পন্ন ইংরেজি মাধ্যম স্কুল সিলভার পয়েন্ট স্কুল চালু হয়েছিল ১৯৯৭ সালে। এই বছর সেই স্কুল ২৫ বছরে পূর্ণ করলো।
এই ২৫ বছর পূর্তি উপলক্ষে স্কুলের পক্ষ থেকে বিগত এক বছর ধরে চলছে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। সেইসব কর্মসূচি আগামী ২৬ শে জুলাই মধুসূদন মঞ্চে শেষ হবে। ওই দিন প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত মহানগরীক ফিরহাদ হাকিম। এছাড়াও উপস্থিত থাকতে পারেন মেয়রপারিষদ, রামকৃষ্ণ মিশন গোলপার্কের স্বামী সুপর্ণানন্দজি মহারাজ প্রমুখ। স্কুলের ২৫ বছর পূর্তি উপলক্ষে সমাজের বিভিন্ন স্তরের ২৫ জন গুণী ব্যক্তিকে সম্বর্ধনা জানানো হবে । দশজন সামাজিক সুবিধা বঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদের স্কুলের তরফ থেকে নানা ভাবে সাহায্য করা হয়েছে ইতিমধ্যেই। আরো ১৫ জন বিশেষ মানুষকে সম্বর্ধিত করবে স্কুল। এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন প্রতিষ্ঠাতা বানি রায়চৌধুরী এবং বর্তমান প্রিন্সিপাল সুচরিতা রায় চৌধুরী।
প্রয়াত পান্নালাল রায়চৌধুরী এবং বাণী রায় চৌধুরী মাত্র চারজন ছাত্র নিয়ে এই স্কুল শুরু করেছিলেন। বর্তমানে সিলভার পয়েন্ট স্কুলের ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ১৫০০। ২০০৫ সালে স্কুল WBBSE এবং ২০১২ সালে WBCHSE অনুমোদন পায়। কিন্তু ২০২২ সালে তারা CBSE বোর্ডের সম্পূর্ণ অনুমোদন পায়।
উল্লেখ্য, ১৯৯৭ সালের জুলাই মাসে ছোট্ট একটি বিল্ডিং এবং তার মধ্যে পাঁচ ছটি ঘর নিয়ে নিজেদের যাত্রা শুরু করেছিল। সেদিনের সেই চারা গাছ আজ বটবৃক্ষে পরিণত হয়েছে।
স্কুলের তরফ থেকে জানানো হয়েছে স্কুল শুরুর সময় যে রকম ভাবে সমাজে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের এবং শিশুদের একটি নির্দিষ্ট শতাংশ স্কুল ভর্তির ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়া হতো সেই ভাবে এই পর্যায়ক্রম বজায় থাকবে।
