ডিজিটাল; ১৮ অক্টোবর: আগামী সপ্তাহে ভ্রাতৃদ্বিতীয় উপলক্ষে রাজ্যে বন্ধ থাকতে চলেছে ব্যাংক। সোমবার রাজ্য সরকার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। বিভিন্ন মহলের দাবি ভাইফোঁটা উপলক্ষে এই প্রথম ব্যাংক বন্ধ থাকছে রাজ্যে।
অতএব 27 শে অক্টোবর বৃহস্পতিবার বন্ধ থাকবে রাজ্যের ব্যাংক।
অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাংক অফিসারস্ ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন,
” রাজ্য সরকার কে ব্যাংকার দের তরফ থেকে ধন্যবাদ। রাজ্য সরকারের তরফ থেকে AIBOC (WB) এর তরফ থেকে দীর্ঘদিন ধরে করে আসা দাবী মেনে নিয়ে আগামী ২৭ অক্টোবর ভ্রাতৃদ্বিতিয়া উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। ওই দিন ব্যাংক বন্ধ থাকবে।”