ডিজিটাল ডেস্ক, ৫ জানুয়ারি ,কলকাতা : রাজ্যে করোনা চিত্র বেশ কিছুটা জটিল আকার নিয়েছে। একের পর এক আক্রান্ত হয়েছেন টলি অভিনেতারা । আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবার কথা ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৭ তম সংস্করণ । কিন্তু যেভাবে দিনের পর দিন আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে তার সাথে চলচ্চিত্র উৎসব কমিটির কিছু সদস্য আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী , এছাড়াও রুদ্রনীল ঘোষও আক্রান্ত। তার জেরে আপাতত স্থগিত রাখা হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ।
আগামী ৭ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত এই উৎসব হওয়ার কথা ছিল। বুধবার সাংবাদিক সম্মেলন করা হয় এই চলচ্চিত্র উৎসবের সম্পূর্ণ বিষয় নিয়ে। ৫০ শতাংশ আসন সংরক্ষণ করে এই উৎসব হওয়ার কথা ছিল।
কিন্তু পরিস্থিতির জেরে এই উৎসব আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল চলচ্চিত্র উৎসব কমিটি। কমিটির পক্ষ থেকে জানা গেছে আগামী দিনে পরিস্থিতি বিবেচনা করে এই উৎসবের দিনক্ষণ জানানো হবে।
Breaking
City
Cultural
Entertainment
Festival
Film
Health
India
International
Kolkata
Lifestyle
News
People
Public Interest
Westbengal
আপাতত স্থগিত ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
