ওয়েবডেস্ক, ২৯ জুলাই, ২০২০, কলকাতা:

রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২,২৯৪ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা হল ৬২,৯৬৪। অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১৯,৬৫২ ।
গত ২৪ ঘন্টায় করোণা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ২,০৯৪ জন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বুলেটিন অনুযায়ী রাজ্যে ৪১ জনের মৃত্যু হয়েছে। তবে সে ক্ষেত্রে ৬৭.৬০%সুস্থতার হার কিছুটা হলেও রাজ্যবাসীকে স্বস্তি দিতে পারবে বলে মনে করা হচ্ছে।
বুলেটিন অনুযায়ী সর্বমোট রাজ্যে সেফ হোমে সংখ্যা ১০৬। সেফ হোমে মোট বেড রয়েছে ৬,৯০৮টি। সেফ হোমে রোগীর সংখ্যা ১৪২২।